প্রথম পাতা
-
বাংলা
কবিতা
-
ফটোগ্যালারী
হাসি-তামাশা:
কৌতুক -
রংগচিত্র
-
সংক্ষিপ্ত
সঙবাদ
-
চেনা ছড়া
J
J
ভূমিকম্প
J
J
পাতা
-
১, ২
কাল সারারাত ধরিয়া বৃষ্টি হইয়াছে৷ দৈনিক খবরের কাগজে প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রার
খবর প্রকাশিত হইয়াছে৷ পাবনা মানসিক হাসপাতালে ডাক্তারেরা ধর্মঘট ডাকিয়াছে৷ বগুড়ার
বাজারে নানা রকম মাছের আকাল দেখা দিয়াছে৷ সংসদ ভবনে গতকাল সরকারী ও বিরোধী দলীয়
সদস্যদের মাঝে তুমুল বাক বিতন্ডা হইয়াছ৷ ঢাকা স্টেডিয়ামে স্থানীয় ও বিদেশী কয়েকটি
ব্যান্ড দল নিয়া কনসার্টের আয়োজন করা হইয়াছে৷ মংগলগ্রহে দুইটি নভোযান গতকাল রাশিয়া
হইতে পাঠানো হইয়াছে৷ ভেড়ামারাতে পুলিশ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করিয়াছে৷ বিটিভি
চ্যানেলে রান্না শিখাইবার জন্যে রান্নাবান্না নামক নতুন অনুষ্ঠান আরম্ভ হইয়াছে৷
বিবিসি চ্যানেলে হোয়াইট হাউস হইতে প্রাপ্ত খবরে বলা হইয়াছে জর্জ বুশ নাকি ওসামা বিন
লাদেনের শিষ্য, ওসামা বিন লাদেন ও অন্যান্য সন্ত্রাসীকে ধরাইয়া দিবার জন্যে সকলের
প্রতি আহবান জানাইয়াছেন৷ একটি নতুন কম্পিউটার ভাইরাস সম্প্রতি মাইক্রোসফটের অনেকগুলি
কম্পিউটারে আক্রমণ করিয়াছে৷ ইরাকে অবস্থিত মার্কিন সৈন্যরা প্রায়শই খাবার ও পানির
অভাবে ভুগিতেছে৷ হলিউডে নির্মিত স্পাইডারম্যান ছবি বিক্রির নতুন রেকর্ড গড়িয়াছে৷
প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা হারিছ চৌধুরী নাকি দুদকের মামলায় পলাতক আছেন৷ সরকারী
জেলখানায় এরশাদের দিনকাল নাকি ভালো কাটিতেছে না৷ খারাপ আবহাওয়ার কারণে গতকালকের
মিরপুর স্টেডিয়ামে মোহামেডান ও আবাহনীর মধ্যে অনুষ্ঠিত খেলা স্থগিত করা হইয়াছে৷
আগামীকালকে রাজশাহীতে বৃষ্টি হইবে বলিয়া আবহাওয়া সংবাদে বলা হইয়াছে৷ আজকের খবর
এখানেই শেষ৷ খবর শোনার জন্যে সবাইকে ধন্যবাদ৷
সবাই মোটামুটি ঠিকভাবে লিখলেও একজন ছাত্র দাঁড়ি-কমা ভুল জায়গায় দিয়ে দিলো৷ ফলে
তার লেখাটা হলো এইরকম -
কাল সারারাত ধরিয়া বৃষ্টি হইয়াছে দৈনিক খবরের কাগজে৷ প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রার
খবর প্রকাশিত হইয়াছে পাবনা মানসিক হাসপাতালে৷ ডাক্তারেরা ধর্মঘট ডাকিয়াছে বগুড়ার
বাজারে৷ নানা রকম মাছের আকাল দেখা দিয়াছে সংসদ ভবনে৷ গতকাল সরকারী ও বিরোধী দলীয়
সদস্যদের মাঝে তুমুল বাক বিতন্ডা হইয়াছে ঢাকা স্টেডিয়ামে৷ স্থানীয় ও বিদেশী কয়েকটি
ব্যান্ড দল নিয়া কনসার্টের আয়োজন করা হইয়াছে মংগলগ্রহে৷ দুইটি নভোযান গতকাল রাশিয়া
হইতে পাঠানো হইয়াছে ভেড়ামারাতে৷ পুলিশ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করিয়াছে বিটিভি
চ্যানেলে রান্না শিখাইবার জন্যে৷ রান্নাবান্না নামক নতুন অনুষ্ঠান আরম্ভ হইয়াছে
বিবিসি চ্যানেলে৷ হোয়াইট হাউস হইতে প্রাপ্ত খবরে বলা হইয়াছে জর্জ বুশ নাকি ওসামা বিন
লাদেনের শিষ্য৷ ওসামা বিন লাদেন ও অন্যান্য সন্ত্রাসীকে ধরাইয়া দিবার জন্যে সকলের
প্রতি আহবান জানাইয়াছেন একটি নতুন কম্পিউটার ভাইরাস৷ সম্প্রতি মাইক্রোসফটের অনেকগুলি
কম্পিউটারে আক্রমণ করিয়াছে ইরাকে অবস্থিত মার্কিন সৈন্যরা৷ প্রায়শই খাবার ও পানির
অভাবে ভুগিতেছে হলিউডে নির্মিত স্পাইডারম্যান৷ ছবি বিক্রির নতুন রেকর্ড গড়িয়াছে
প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা৷ হারিছ চৌধুরী নাকি দুদকের মামলায় পলাতক আছেন সরকারী
জেলখানায়৷ এরশাদের দিনকাল নাকি ভালো কাটিতেছে না খারাপ আবহাওয়ার কারণে৷ গতকালকের
মিরপুর স্টেডিয়ামে মোহামেডান ও আবাহনীর মধ্যে অনুষ্ঠিত খেলা স্থগিত করা হইয়াছে
আগামীকালকে রাজশাহীতে বৃষ্টি হইবে বলিয়া৷ আবহাওয়া সংবাদে বলা হইয়াছে আজকের খবর৷
এখানেই শেষ খবর শোনার জন্যে সবাইকে ধন্যবাদ৷
--------------------------------------------
বৃটিশ শাসনামল চলছে৷ এক চোর গ্রামের
এক লোকের বাড়ির
বেড়া কেটে ঘরে ঢুকে জিনিসপত্র
চুরি করে নিয়ে গিয়েছে৷ লোকটি তখন
ইংরেজ পুলিশের কাছে গিয়ে বলছে -
"Cutting the
বাঁশের বেড়া ঢুকিং the
চোর,
জিনিসপত্র নিয়া বাহির
in the door."
পুলিশ: What is
the বাঁশের বেড়া?
লোক: কঞ্চি is
the খাঁড়া খাঁড়া
তার উপর পেরেক মারা৷
কাঠুরিয়ার গল্প
এক কাঠুরিয়া বনে নিয়মিত গাছ
কাটিতে যাইত৷
উনার উপার্জনের জন্য ব্যবহৃত কুড়ালটি একবার পাশের হ্রদের পানিতে পড়িয়া
গিয়াছিল৷ কাঠুরিয়াকে অত্যন্ত মন খারাপ করিয়া পানির ধারে কান্নাকাটি করিতে দেখিয়া এক
দেবী আসিয়া তাহার দুঃখের কথা জিজ্ঞাসা করিলেন৷ কাঠুরিয়া ইনিয়ে বিনিয়ে তাহার কুড়াল
হারানোর গল্প বলিলেন৷
দেবী আশ্বাস দিলেন, "তুমি দুঃখ করিও না, আমি এই পানির ভেতরেই থাকি৷ দেখি তোমার
কুড়াল খুঁজিয়া দিতে পারি কি না৷" এই কথা বলিয়া তিনি ভুস করিয়া পানির তলে ডুব দিলেন৷
একটু পরে হাতে করিয়া একটা সোনার কুড়াল নিয়া আসিয়া বলিলেন, "দেখোতো বাছা, এই কুড়ালটা
তোমার কি না?"
কাঠুরিয়া মাথা নাড়িয়া বলিলেন, "হা ভগবান! আমাকে দেখিয়া কি এতই মূর্খ মনে হয় যে আমি
সোনার তৈরী কুড়াল দিয়া গাছ কাটার কাজ করিবো? ইহা ছাড়াও আমি অতি দরিদ্র একজন লোক, আমি
তো কোনো রাজা কিংবা সওদাগর নই যে আমার কাছে সোনার কুড়াল থাকিবে৷ হে মহান দেবী, এই
সাধারণ জিনিসগুলি আপনি কি একবারও চিন্তা করিয়া দেখেন নাই?"
দেবী তখন লজ্জা পাইয়া পুনরায় পানিতে ডুব দিলেন ও একটু পরে আরেকটা রূপার কুড়াল নিয়া
আসিয়া আগের মত জিজ্ঞাসা করিলেন, "দেখোতো বাছা, এই কুড়ালটা তোমার কি না?"
কাঠুরিয়া আবার আগের মত মাথা নাড়িয়া বলিলেন, "না হে মহান দেবী .... এই রূপার কুড়াল
আমার নয়৷ আমি কোন কালেই, কোনখানেই, কোন মানুষকেই রূপার কুড়াল দিয়া কোন কিছু কাটিতে
দেখি নাই৷ সুতরাং, এই রূপার কুড়ালটি কিছুতেই আমার হইতে পারে না৷"
দেবী তখন মহা বিরক্ত হইয়া পুনরায় পানিতে ডুব দিলেন ও একটি লোহার কুড়াল তুলিয়া আনিয়া
কাঠুরিয়াকে একই প্রশ্ন জিজ্ঞাসা করিলেন৷ কাঠুরিয়া তাহার কুড়াল দেখিয়া আহলাদে গদগদ
হইয়া বলিলেন, "আহা৷ এইতো আমার আমার আসল কুড়াল৷ এই কুড়ালটিই তো আমি বনে গাছ কাটার
কাজে ব্যবহার করি৷ আহা! আমার কী সৌভাগ্য যে, আমি আমার কুড়ালটি ফিরিয়া পাইলাম৷"
কাঠুরিয়ার মুখে এই কথা শুনিয়া দেবী চমকাইয়া গিয়া বলিলেন, "কী বলিলে? তুমি জংগলে গাছ
কাটো? তোমার এত বড় সাহস! তুমি কি জানো না যে জংগলে গাছ কাটা সরকারীভাবে নিষিদ্ধ৷"
এই কথা বলিয়া রাগান্বিত ও বিরক্ত দেবী মোবাইল ফোন বাহির করিয়া পুলিশকে ফোন করিয়া
দিলেন৷ ইহার পর পুলিশ আসিয়া কাঠুরিয়াকে ধরিয়া লইয়া গেল৷
এমন যদি হয়,
কেমন মনে হয়?
১৷ এমন যদি হয় - বাথরুমে গোসল করছেন, শরীর সাবানের
ফেনায় ভরা৷ এমন সময় কলে পানি চলে গেল; বালতিতেও আর কোন পানি নেই৷ - কেমন মনে হয়?
২৷ এমন যদি হয় - আপনাকে অফিসে যেতে হবে এক ঘন্টার মধ্যে এবং আপনার হাতে বাড়তি কোন
সময় নেই৷ সামনে রাস্তা ফাঁকা অথচ ট্রাফিক পুলিশ কাউকে সামনে যেতে দিচ্ছে না৷ (সম্ভবত
কোন রাজনীতিবিদ খানিকক্ষণ পরে ঐ রাস্তা দিয়ে যাবেন৷) - কেমন মনে হয়?
৩। এমন যদি হয় - পরীক্ষা দিতে বসেছেন, প্রস্তুতি খুব ভাল৷ গত বছরে আসা প্রশ্নগুলো
বাদ দিয়ে বাকি সব প্রশ্নই পড়েছেন৷ প্রশ্নপত্র হাতে পাওয়ার পর দেখলেন গত বছরে আসা
প্রশ্নগুলোই হুবুহু এসেছে৷ - কেমন মনে হয়?
৪। এমন যদি হয় - অনেক দিন পর টিভিতে আপনার কোন প্রিয় অনুষ্ঠান দেখাচ্ছে৷ অনুষ্ঠান
শুরু হওয়ার সাথে সাথে বিদ্যুত্ চলে গেল৷ আর যখন বিদ্যুত্ এলো তখন টিভি ছেড়ে
দেখলেন যে উপস্থাপক বলছে, "আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ৷
আগামী অনুষ্ঠান দেখার জন্য সবাইকে অনুরোধ করে আজকে এখানেই শেষ করছি৷" - কেমন মনে হয়?
৫৷ এমন যদি হয় - বাড়িতে মেহমান এসেছে৷ রান্না শেষ করার পর তরকারী চেখে দেখলেন ভুল
করে কোন তরকারীতেই লবণ দেওয়া হয়নি৷ নতুন করে রান্না করবার সময়ও নেই৷ - কেমন মনে হয়?
৬৷ এমন যদি হয় - নতুন বিয়ে করেছেন৷ বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের নিয়ে চাইনীজ খেতে
গিয়েছেন৷ খাওয়ার পর বিল দিতে গিয়ে দেখলেন মানিব্যাগ বাসায় ফেলে রেখে এসেছেন৷ - কেমন
মনে হয়?
৭। এমন যদি হয় - টিভিতে ভারত বনাম পাকিস্তানের ক্রিকেট খেলা দেখাচ্ছে৷ খেলা প্রায়
শেষের দিকে৷ খেলায় যেকোন দল জিততে পারে৷ কোন দল জিতবে এই উত্তেজনা নিয়ে বসে আছেন৷
এমন সময় আপনার ভাগ্নে এসে বলল, "মামা, তুমি পুরোনো খেলা দেখছ কেন? এই খেলায় 'ঐ' দল
জিতেছে৷" - কেমন মনে হয়?
৮। এমন যদি হয় - রাতে বাসায় ফিরছেন৷ রাস্তার লাইট নিয়ম মতই নষ্ট৷ এমন সময় হঠাত্ করে
খোলা ম্যানহোলে পড়ে গেলেন৷ আশেপাশে তুলবারও কেউ নেই৷ - কেমন মনে হয়?
৯৷ এমন যদি হয় - ভোর বেলা হাঁটতে বেরিয়েছেন৷ এমন সময় ছিনতাইকারীর কবলে পড়লেন৷
ছিনতাইকারী যদি ধমক দিয়ে বলে, "ব্যাটা ফকির! রাস্তায় এত কম টাকা নিয়ে বের হয়েছিস
কেন?" - কেমন মনে হয়?
১০৷ এমন যদি হয় - লটারীর টিকেট বিক্রি হচ্ছে দেখে আপনিও একটা
টিকেট কিনলেন৷ বিক্রেতা
আপনাকে আরো
টিকেট কিনতে বললেও আপনি একটি
টিকেট নিয়েই বাড়ি ফিরলেন৷ যেদিন লটারীর
ফলাফল বের হল, সেদিন দেখলেন আপনার পরের
টিকেটটাই পুরষ্কার জিতেছে৷ - কেমন মনে হয়?
১১। এমন যদি হয় - গ্রামের বাড়ি বেড়াতে যাবেন৷ নির্দিষ্ট দিনে স্টেশনে গিয়ে ট্রেনের
টিকেট কাটলেন এবং ট্রেনও সময় মতো এলো৷ জামা কাপড়ের ব্যাগ নিয়ে ট্রেনে ওঠার পরে যখন
ট্রেন ছাড়লো তখন আশেপাশের যাত্রীদের কথা শুনে বুঝতে পারলেন ময়মনসিংহ যাওয়া ট্রেনের
টিকেট কিনলেও আপনি ভুল করে কুমিল্লা যাবার ট্রেনে উঠে পড়েছেন৷ - কেমন মনে হয়?
১২৷ এমন যদি হয় - আপনার রান্না করা এর আগের বারের ইলিশ মাছের তরকারীটা "খুব মজা
হয়েছিলো" বলে আপনার খালা আজকে আবার ইলিশ মাছের তরকারী খেতে আপনার বাসায় বেড়াতে
এসেছেন৷ বাসায় ইলিশ মাছ না থাকায় আপনি মাছের বাজারে ইলিশ মাছ কিনতে গিয়ে দেখলেন যে
বাজারে সেদিন অন্য সকল মাছ থাকলেও ইলিশ মাছগুলি ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে৷ - কেমন
মনে হয়?
সবারই তো হয়রে এমন
যার ভাগ্য যেথায় যেমন,
তবুও দিন যাচ্ছে চলে
হাসছি হাসি পাচ্ছে বলে!
ও পাড়ার ভুতোনাথ
ও পাড়ার ভুতোনাথ প্রতিদিন সকালে,
হেঁটে হেঁটে কাজে আসে বাড়ি যায় বিকালে৷
ছিপছিপে রোগা দেহ ভালো নয় স্বাস্থ্য,
জুতো নিয়ে সারাদিন থাকে সে যে ব্যস্ত৷
সুঁই আর সুতো নিয়ে করে কত কাজ সে৷
ভাব দেখে মনে হয় যেন মহারাজ সে৷
সাথে তার আরো থাকে লোহা, আঠা, হাতুড়ি -
সব কিছু দিয়ে সে যে, করে কত চাতুরি৷
রাস্তার মোড়ে গেলে দেখা যায় তারে ঐ,
নিজ মনে মাঝে মাঝে মাথা তার নাড়ে ঐ৷
হেঁড়ে গলা ছেড়ে গায় যদি থাকে ফাঁকা পথ
সরকারী কোনো কাজে নেই তার মতামত৷
নেই তার আগ্রহ হরতাল ও মিছিলে,
ভাবে মনে, "ভালো রবো, নিজে খেয়ে বাঁচিলে৷
দিন যদি ভালো থাকে, কাজে আমি আসিবোই৷
ছেঁড়া জুতো এনে দিলে আমি বড় খুশী হই৷"
ফাস্টফুড দোকানে সে খেতে কভূ যায় না৷
চাঁদাবাজ তার কাছে চাঁদা কভূ চায় না৷
নেই তার দাস কোনো, নেই মালিকের ভয়৷
'জামা-জুতো পরে লোকে' - ভেবে সে যে খুশী রয়৷
সকালে সে খায় রুটি সাথে খায় লুচি সে,
ভুতোনাথ ভালো লোক, ও পাড়ার মুচি সে৷
পাতা
-
১, ২
হাসি-তামাশা:
কৌতুক -
রংগচিত্র
-
সংক্ষিপ্ত
সঙবাদ
-
চেনা ছড়া
প্রথম পাতা
-
বাংলা
কবিতা
-
ফটোগ্যালারী