প্রথম পাতা - বাংলা কবিতা - ফটোগ্যালারী
হাসি-তামাশা: কৌতুক - ভূমিকম্প - রংগচিত্র - ক্ষিপ্ত সঙবাদ
 

আগের পাতা - ১, ২, ৩, ৪,
 

চেনা ছড়া


ভেজালের ব্যবসাতে চলছে
যে মন্দা
বাজারে ঘুরছে শুধু
র‌্যাব
আর গোয়েন্দা


*
দেশপ্রেম আছে যার
তারে ভালবাসি
এই কথা বলে নেতা
হয়েছে প্রবাসি


*
টেলিফোনে প্রতিদিন কত
কথা হয়

ভৌতিক বিল দেখে লাগে
বড় ভয়


*
পত্রিকা পড়ে যারা
করে শুধু চিন্তাই

প্রতিদিন কেন হয় এত
চুরি, ছিনতাই?

*
পুলিশেরা মিছিলেতে করে
শুধু হামলা

দুদকের কাজ নাই
করে শুধু মামলা


*
ভুত বলে কিছু নেই
দিনে সেতো মনে হয়,
রাত হলে আঁধারেতে
কেন জানি লাগে ভয়?

*
ঘুষ খেও না, ঘুষ দিও না
দূর্নীতিটা ঠেকাও,
আমরা তো নই দূর্নীতিবাজ
বিশ্বটাকে দেখাও


*
সরকারী অফিসেতে করে যারা কাজ
সকলেই জানে তারা মহা ফাঁকিবাজ

অফিসের দরকারী ফাইল যত থাকে
ড্রয়ারেতে সব ফাইল তালা মেরে রাখে


*
পান্তা খাচ্ছে মানুষ এখন
পোলাও খাওয়া ছেড়ে
বাজারেতে দ্রব্যমূল্য যাচ্ছে
যে রোজ বেড়ে


*
পিসির ভেতর বাজছে ছড়া
শুনছে বসে মেসো,
"ঘুম পাড়ানী মাসি পিসি
মোদের বাড়ি এসো
"

 

আগের পাতা - ১, ২, ৩, ৪, 


হাসি-তামাশা: কৌতুক - ভূমিকম্প - রংগচিত্র - ক্ষিপ্ত সঙবাদ
প্রথম পাতা - বাংলা কবিতা - ফটোগ্যালারী