প্রথম পাতা
-
বাংলা
কবিতা
-
ফটোগ্যালারী
হাসি-তামাশা:
কৌতুক -
ভূমিকম্প -
রংগচিত্র -
চেনা ছড়া
সংক্ষিপ্ত
সঙবাদ
পাতা
-
১,
২,
৩
ঘুষ ভাগ করা নিয়ে
সংঘর্ষ
আগামীকাল
রাজশাহী অঞ্চলে তিন সরকারী কর্মকর্তার মাঝে দশ হাজার টাকা ঘুষ ভাগাভাগি নিয়ে এক
সংঘর্ষে প্রথমে হাতাহাতিতে একজন অল্প আহত ও পরে মারামারিতে দুই জন বেশি আহত হয়েছেন৷
জানা যায়, আগামীকাল দুপুর তিনটা তেত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ডে তিনটি কাজে তিনটি
কোম্পানীর কাছ থেকে তিন কর্মকর্তা মোট দশ হাজার টাকা ঘুষ পেলে তা তেত্রিশ বছর তিন
মাস তিন দিন বয়স্ক বড় ঘুষখোরকে তিন ভাগে ভাগ করার দায়িত্ব দেয়া হয়৷ ঘুষ
ভাগাভাগি করার পর দেখা যায় যে, তিনজনের ভাগে তিন হাজার তিনশ তেত্রিশ টাকা তেত্রিশ
পয়সা পড়েছে এবং তিনজন তিন হাজার তিনশ তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা ভাগাভাগি করার পর
এক পয়সা বাকি রয়েছে৷ উক্ত এক পয়সা কে নেবে তা নিয়ে তিনজনের মাঝেই প্রথমে
ছোটখাটো হাতাহাতি ও পরে মারামারিতে রূপান্তরিত হয়৷ তিন ঘন্টা তেত্রিশ মিনিট
তেত্রিশ সেকেন্ড মারামারি করার পর তিনজনই আহত হলে স্থানীয় লোকজন তিনজনকেই উক্ত অফিস
থেকে তিন মাইল দূরে অবস্থিত হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালের ডাক্তার চিকিত্সা
ও ঔষুধপত্র বাবদ তিনজনের কাছ থেকেই তিন হাজার তিনশ তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা ফি
নেন৷ এছাড়াও ডাক্তার তিনজনকেই তিন দিন তিন ঘন্টা তেত্রিশ মিনিট তেত্রিশ
সেকেন্ড বিশ্রাম নেয়ার পরামর্শ এবং তিনটি উপদেশ দেন৷ উক্ত অতিরিক্ত পয়সাটি কে
পেয়েছে তা তিন মিনিট আগ পর্যন্ত জানা যায়নি৷
দেশে নকলসম্মত শিক্ষা
ও শিক্ষার হার বৃদ্ধি নিশ্চিত করুন
সাবেক রাষ্ট্রপতি দেশে নকলসম্মত শিক্ষার প্রসার ঘটিয়ে
দেশে শিক্ষার হার বৃদ্ধি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহবান
জানিয়েছেন৷ আগামীকাল বিদ্যালয় পরিষদের একটি প্রতিনিধি দল তার সাথে সৌজন্য
সাক্ষাত্কালে তিনি এ আহবান জানান৷ তিনি যেসব ছাত্র নকল করে তাদের প্রতি কঠোর না হয়ে
তাদেরকে নকল করার প্রতি উত্সাহ দিয়ে দেশের নকলের হার বাড়াতে বলেন৷ তিনি আরো বলেন,
এতে দেশে পাশের হার বাড়বে ও দেশে পাশের হার বাড়লে বিশ্বে দেশের মুখ উজ্জ্বল হবে৷
অপরদিকে বিদ্যালয়ের শিক্ষক পরিষদও বিদ্যালয় ও ছাত্রদের বিভিন্ন সমস্যা
রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন৷ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের সম্বনয়ে গঠিত এই পরিষদে
শিক্ষকদের মাসিক বেতন বৃদ্ধি না করা, সভা-সেমিনারে যোগ দেয়ার অনুমতির ক্ষেত্রে
বিলম্ব করা, উভয় ঈদে শিক্ষকদের বিশেষ বোনাস না দেয়া, শিক্ষকদের থাকার জন্যে কোন
আলাদা কোয়ার্টার না থাকা প্রভৃতিকে তারা বিদ্যালয়ের ছাত্রদের সমস্যা বলে উল্লেখ
করেন৷ এসব সমস্যার সমাধান করলেই বিদ্যালয় ও ছাত্রদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে
বলে তারা সাবেক রাষ্ট্রপতিকে জানান৷
সেনবাগে একই পার্টির
দুই গ্রুপের শান্তি মিছিলে সংঘর্ষ
নোয়াখালীর সেনবাগ এলাকায় আগামী সপ্তাহে দলীয় বিরোধের
জের ধরে এলাকার জামায়াতের 'ক' গ্রুপের শান্তি মিছিলের সদস্যরা ভুলবশত জামায়াতের 'খ'
গ্রুপের শান্তি মিছিলের সদস্যদের উপর হামলা চালিয়েছে৷ এইসব গ্রুপের হামলা ও পাল্টা
হামলায় বিরক্ত এলাকাবাসী জানিয়েছেন, আগামী সপ্তাহে জামায়াতের 'ক' গ্রুপের সদস্যরা
লাঠি-বাঁশ হাতে একটি শান্তি মিছিল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলো এবং জামায়াতের 'খ'
গ্রুপের সদস্যরাও লাঠি-বাঁশ হাতে আরেকটি শান্তি মিছিল নিয়ে রাস্তার অপর দিক দিয়ে
আসছিলো৷ এমন সময় জামায়াতের 'ক' গ্রুপ ও 'খ' গ্রুপ মুখোমুখি হলে ভুলবশত উভয় গ্রুপই
অপর গ্রুপকে জাতীয় পার্টির 'গ' গ্রুপ মনে করে এবং উভয় গ্রুপের শান্তি মিছিলের
সদস্যরা একে আরেকজনের উপরে শান্তিপূর্ণভাবে হামলা ও পাল্টা-হামলা চালায়৷ এতে উভয়
গ্রুপের মাঝে কিছু সময় সংঘর্ষ ও ধাওয়া, পাল্টা-ধাওয়া চলে৷ তবে ধাওয়া ও
পাল্টা-ধাওয়ার পরে উভয় গ্রুপের সদস্যরাই জামায়াতের প্রধান অফিসে গিয়ে হাজির হলে
সবাই যে একই গ্রুপের সদস্য তা ধরা পরে৷
এই ঘটনায় জামায়াতের দলীয় সদস্যরা নিজেরা নিজেদের প্রতি গভীর দুঃখ প্রকাশ
করেছেন এবং এলাকার জাতীয় পার্টির 'গ' গ্রুপের সদস্যরা গভীর আনন্দ প্রকাশ করেছেন৷
পাতা
-
১,
২,
৩
হাসি-তামাশা:
কৌতুক -
ভূমিকম্প -
রংগচিত্র -
চেনা ছড়া
প্রথম পাতা
-
বাংলা
কবিতা
-
ফটোগ্যালারী